কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ-এর পথচলার মূল শক্তি হলো মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানুষের দোরগোড়ায় মানসম্মত, আধুনিক ও মানবিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে আসছি। একটি হাসপাতালের সফলতা শুধু আধুনিক অবকাঠামো বা প্রযুক্তির ওপর নির্ভর করে না; এর সঙ্গে প্রয়োজন দক্ষ চিকিৎসক, আন্তরিক স্বাস্থ্যকর্মী এবং প্রতিটি রোগীর প্রতি দায়িত্বশীল ও মানবিক আচরণ। কুইন্স হসপিটালের প্রতিটি সদস্য সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করে যাচ্ছেন। পরিবর্তনশীল স্বাস্থ্যসেবার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ জনবল ও উন্নত সেবার পরিধি আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যশোরসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও আস্থার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে কুইন্স হসপিটালকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের প্রতি আপনাদের আস্থা ও সহযোগিতা ভবিষ্যতের পথচলায় সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে কুইন্স হসপিটাল আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।
এ এস এম হুমায়ুন কবীর কবু
চেয়ারম্যান
কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ, যশোর